মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী

    নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৬৩ শিক্ষার্থী। তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগে।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ৩টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

    প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিস কক্ষে আগুনের সূত্রপাত হলে দ্রুত ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত শিক্ষার্থীদের অনেকে শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক ও অন্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত ৬৩ শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও রোগী আসতে পারেন বলেও জানান তিনি।

    হাসপাতালের নথি অনুযায়ী, কয়েকজন শিক্ষার্থীর শরীরে দগ্ধ হওয়ার লক্ষণ রয়েছে। তাঁদের অধিকাংশের ক্ষেত্রে দ্বিতীয় মাত্রার দগ্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া দুজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। একজনের প্রথম মাত্রা এবং অন্য একজনের তৃতীয় মাত্রার দগ্ধ হওয়ার তথ্যও নথিতে উল্লেখ রয়েছে।

    নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নির্বাপণ করে। ধোঁয়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাঁদের ঢাকায় নেওয়া হয়।

    আগুনের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন