রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হৃদয়ের রেকর্ডের পর হতাশ বাংলাদেশ, ৩১৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ চোখের রোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি প্রয়োজন সমন্বিত চিকিৎসা রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখছে সরকার মাদক ও বাল্যবিবাহমুক্ত লালমনিরহাট গড়তে প্রধানমন্ত্রীর সফর ১৯ নভেম্বর স্মিথ-ওয়ার্নারের বিদায়ের পর অধিনায়কত্ব না পাওয়ার কারণ জানালেন খাজা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের প্রধান হলেন সাবিন লাউবার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের এনআইডি নিবন্ধনের পরিকল্পনা ইসির এসআরবির নতুন ডিজি হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ আমন সংগ্রহে সিদ্ধ চাল ৪৯, আতপ ৪৮ ও ধানের দাম ৩৫ টাকা নির্ধারণ পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে ৭ দিনের লিগ্যাল নোটিশ
  • লাল বেনারসিতে তানজিন তিশা, সামাজিক মাধ্যমে আলোচনায় নতুন ছবি

    লাল বেনারসিতে তানজিন তিশা, সামাজিক মাধ্যমে আলোচনায় নতুন ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইনি জটিলতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ স্থগিতের ঘটনায় আলোচনায় থাকা অভিনেত্রী তানজিন তিশা এবার হাজির হয়েছেন বধূর সাজে। লাল বেনারসি শাড়িতে তোলা একগুচ্ছ ছবি শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। ছবির ক্যাপশনে কয়েকটি শব্দের মাধ্যমে নিজের দৃঢ় অবস্থানের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

    ফেসবুকে এক ডজনের বেশি ছবি পোস্ট করেন তিশা। ছবিতে তাঁকে দেখা যায় লাল রঙের জমকালো বেনারসি শাড়িতে। শাড়িতে সোনালি ও রুপালি জরির কারুকাজের সঙ্গে ছিল নকশাদার ব্লাউজ ও লাল ওড়না। মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় চোকারসহ ভারী সোনালি গয়না এবং খোঁপায় সাদা ফুলের সাজে বাঙালি বধূর ঐতিহ্যবাহী রূপে ধরা দেন তিনি।

    ছবিগুলোর ক্যাপশনে তিশা লেখেন, ‘অবিচল, আপসহীন, নির্ভীক, অবিনাশী, অদম্য, অপ্রতিরোধ্য।’ তাঁর এই শব্দচয়নকে অনেকেই চলমান নানা বিতর্কের মধ্যেও মানসিকভাবে দৃঢ় থাকার বার্তা হিসেবে দেখছেন।

    তিশার বধূর সাজের ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর সাজের প্রশংসা করেছেন, আবার কেউ মন্তব্য করেছেন, এবার বাস্তব জীবনেও বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী।

    সম্প্রতি নাট্যশিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ তানজিন তিশা ও অভিনেত্রী সামিয়া অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। শুটিং সেটে দুই অভিনেত্রীর মধ্যে মারামারির অভিযোগ এবং বিষয়টি মীমাংসার উদ্যোগে অনীহার কথা জানিয়ে সংগঠনটি এ সিদ্ধান্তের কথা জানায়।

    এ ছাড়া শাড়ি নিয়ে দুটি প্রতিষ্ঠানের করা আত্মসাৎ ও প্রতারণার মামলাতেও আইনি জটিলতায় রয়েছেন তিশা।

    অন্যদিকে, বড় পর্দায়ও এখনো প্রত্যাশিত গতি পায়নি তাঁর ক্যারিয়ার। নাটকে কাজ কমিয়ে সিনেমায় মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী। শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা রয়েছে তাঁর। সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হলেও কাজ সম্পন্ন ও মুক্তির বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন