বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোংলা বন্দরে ৩৩৬ মিলিয়ন ডলারের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী ভরিতে সোনার দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা, নতুন দর কার্যকর ক্যানভায় বড় পুনর্গঠন, পরিবর্তনের আওতায় ১ হাজার ২৭১টি পদ ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন বাংলাদেশে অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতায় চীনের সঙ্গে সমঝোতা বাংলাদেশে অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতায় চীনের সঙ্গে সমঝোতা স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর করে তোলে যে ৫ ছোট অভ্যাস মেসেজে ‘তালাক দিলাম’ লিখলে কি তালাক কার্যকর হবে? তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দিরাইয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫
  • বাংলাদেশে অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতায় চীনের সঙ্গে সমঝোতা

    বাংলাদেশে অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতায় চীনের সঙ্গে সমঝোতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চীনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই হয়।

    বাংলাদেশের পক্ষে ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লি চংইয়াং এতে সই করেন।

    এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক সইয়ের পর চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

    সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই সমঝোতার আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

    এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

    প্রধানমন্ত্রীর সফরসূচিতে মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন