বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে হবে: হুমায়ুন কবির প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে: রাষ্ট্রপতি অভিশংসনের চেষ্টা করলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হবে: ট্রাম্প নাহিদ ইসলামকে বক্তব্য প্রত্যাহারে ১০ দিনের আইনি নোটিশ মোংলা বন্দরে ৩৩৬ মিলিয়ন ডলারের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী ভরিতে সোনার দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা, নতুন দর কার্যকর ক্যানভায় বড় পুনর্গঠন, পরিবর্তনের আওতায় ১ হাজার ২৭১টি পদ ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন বাংলাদেশে অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতায় চীনের সঙ্গে সমঝোতা
  • বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন

    বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে। এ লক্ষ্যে রাজনৈতিক ও দলীয় পর্যায়ে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন দুই দেশের প্রতিনিধিরা।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইশিংয়ের সম্মানে আয়োজিত এক প্রাতরাশ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

    ৩ থেকে ৫ নভেম্বর বাংলাদেশ সফর করছেন লিউ হাইশিং। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। একই সঙ্গে ২০২৬ সালের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের অর্জন ও ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।

    এ সময় বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত লিউ শুচিংয়ের অবদানের কথা স্মরণ করেন তাঁর ছেলে লিউ হাইশিং। বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে বাবার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

    চীনের পররাষ্ট্রনীতিতে আইডিসিপিসির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে লিউ হাইশিং বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে তাঁর দপ্তর নিরলসভাবে কাজ করবে।

    বৈঠকে নতুন যুগে ‘বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

    এ ছাড়া রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কার্যকর ভূমিকা রাখতে চীনের অব্যাহত সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন