বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোংলা বন্দরে ৩৩৬ মিলিয়ন ডলারের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী ভরিতে সোনার দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা, নতুন দর কার্যকর ক্যানভায় বড় পুনর্গঠন, পরিবর্তনের আওতায় ১ হাজার ২৭১টি পদ ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন বাংলাদেশে অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতায় চীনের সঙ্গে সমঝোতা বাংলাদেশে অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতায় চীনের সঙ্গে সমঝোতা স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর করে তোলে যে ৫ ছোট অভ্যাস মেসেজে ‘তালাক দিলাম’ লিখলে কি তালাক কার্যকর হবে? তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দিরাইয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫
  • শ্রমিক আন্দোলন সন্ত্রাসী কর্মকাণ্ডে রূপ নিয়েছে: জিএমপি কর্মকর্তা

    শ্রমিক আন্দোলন সন্ত্রাসী কর্মকাণ্ডে রূপ নিয়েছে: জিএমপি কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল আলম চৌহান বলেছেন, চলমান আন্দোলন আর সাধারণ শ্রমিকদের আন্দোলনের পর্যায়ে নেই; এটি সন্ত্রাসী কর্মকাণ্ডে রূপ নিয়েছে। জনজীবন বিপর্যস্ত করা এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়াই আন্দোলনকারীদের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তিনি এসব কথা বলেন।

    তাহেরুল আলম চৌহান বলেন, আগের মতো ফ্যাসিস্ট শক্তিগুলো আবারও পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে যাচ্ছেন এবং শ্রমিকেরাও নিয়মিত কারখানায় কাজ করছেন।

    জনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিটি কারখানার ফটকে পুলিশ পাহারা দেওয়া সম্ভব নয়।

    পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন দেওয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনাও তুলে ধরেন জিএমপির এই কর্মকর্তা। তাঁর মতে, এসব কর্মকাণ্ড কোনো গণতান্ত্রিক বা স্বাভাবিক আন্দোলনের অংশ হতে পারে না।

    তিনি আরও বলেন, জনশৃঙ্খলা রক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়া এবং যেকোনো বেআইনি কর্মকাণ্ড প্রতিহত করা পুলিশের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন