বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৬ মারধর-ভাঙচুরের মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশ-কসোভোর মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন স্পিকার উপকূলীয় নিরাপত্তায় নৌবাহিনীর সঙ্গে আনসার-ভিডিপির যৌথ প্রশিক্ষণ শুরু প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী চুল পড়া ও ভাঙন কমাতে মেনে চলুন ৮টি সহজ নিয়ম নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি-আমেরিকান ও হিজাবি নারী সিনেটর অ্যাবার কাওয়াস মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক
  • সাভারে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন; সাংবাদিক-পুলিশসহ আহত ১০

    সাভারে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন; সাংবাদিক-পুলিশসহ আহত ১০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ন্যূনতম বেতন বৃদ্ধি ও কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। প্রায় দুই ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন। শ্রমিক-পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

    বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। পরে বেলা ১১টার দিকে তাঁদের সরিয়ে দেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। তাঁদের সরিয়ে দিতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা চেষ্টা করলে শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

    সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পর স্টার টেলিভিশনের সাংবাদিক সোহান সিরাজী, ৭১ টিভির সাংবাদিক রায়হান বিন ও ক্যামেরাম্যান উজ্জ্বল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হন।

    এদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বাইরে বেরিয়ে আসেন। একপর্যায়ে তাঁরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।

    বর্তমানে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও সাভারের হেমায়েতপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

    সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, তিন দফা দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন