বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৬ মারধর-ভাঙচুরের মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশ-কসোভোর মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন স্পিকার উপকূলীয় নিরাপত্তায় নৌবাহিনীর সঙ্গে আনসার-ভিডিপির যৌথ প্রশিক্ষণ শুরু প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী চুল পড়া ও ভাঙন কমাতে মেনে চলুন ৮টি সহজ নিয়ম নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি-আমেরিকান ও হিজাবি নারী সিনেটর অ্যাবার কাওয়াস মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক
  • বাংলাদেশ-কসোভোর মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন স্পিকার

    বাংলাদেশ-কসোভোর মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন স্পিকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও কসোভোর মধ্যে স্বাধীনতার অভিন্ন অভিজ্ঞতা ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, স্বাধীনতার জন্য কসোভোর জনগণ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। দুই দেশের মানুষের মধ্যেও রয়েছে সংস্কৃতির নিবিড় সম্পৃক্ততা।

    বুধবার (৪ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

    সাক্ষাৎকালে স্পিকার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, গত ১৭ বছরে নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ভোট জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগ সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বিগত সরকারের শাসনামলের নৃশংসতা ও বর্বরতার চিত্র উঠে এসেছে।

    তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটে। এর মাধ্যমে বাংলাদেশে আবারও গণতান্ত্রিক অগ্রযাত্রার সূচনা হয়েছে।

    স্পিকার বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রপ্রিয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন।

    কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বলেন, বাংলাদেশে গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বর্তমান সংসদের সদস্যরা সংসদীয় বিতর্কে যেভাবে সক্রিয় অংশ নিচ্ছেন, তা প্রশংসনীয়।

    বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ ও কর্মক্ষম। মানসম্মত শিক্ষা এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে তাঁরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

    কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত। একই সঙ্গে তিনি স্পিকারকে কসোভো সফরের আমন্ত্রণ জানান।

    বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় ককাস গ্রুপ গঠন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, যৌথ একাডেমিক ও গবেষণা কার্যক্রম এবং খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

    এ সময় কসোভোর দূতাবাসের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন