বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৬ মারধর-ভাঙচুরের মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশ-কসোভোর মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন স্পিকার উপকূলীয় নিরাপত্তায় নৌবাহিনীর সঙ্গে আনসার-ভিডিপির যৌথ প্রশিক্ষণ শুরু প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী চুল পড়া ও ভাঙন কমাতে মেনে চলুন ৮টি সহজ নিয়ম নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি-আমেরিকান ও হিজাবি নারী সিনেটর অ্যাবার কাওয়াস মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক
  • পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে

    পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে এক মাসের মধ্যে সুপারিশ প্রণয়নের আশা প্রকাশ করেছেন নবগঠিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেছেন, আগেরবারের মতো এবার দীর্ঘ সময় লাগবে না। শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে।

    বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে প্রথম সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    সকাল ১১টা ২৫ মিনিটে শুরু হওয়া সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন। সাম্প্রতিক সময়ে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের মধ্যে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হলো এই সভার মধ্য দিয়ে।

    সৈয়দ আজাদ সুবহানী বলেন, গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এর মাত্র তিন দিনের মাথায় প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্যদের পরিচিতি পর্বের পাশাপাশি মজুরি নির্ধারণের আইনগত প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে।

    বোর্ডের চেয়ারম্যান বলেন, পরবর্তী সভায় মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে তাঁরা আশা করছেন। সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেছেন। প্রয়োজনে পরবর্তী সভায় তাঁদের কাছ থেকে লিখিত প্রস্তাব ও সুপারিশ নেওয়া হবে।

    আগেরবার মজুরি নির্ধারণে সাতটি সভা করতে হয়েছিল। এবার কতটি সভা প্রয়োজন হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণত এ ধরনের কাজের জন্য ছয় মাস সময়সীমা থাকে। তবে বর্তমান সরকার দ্রুততার সঙ্গে বোর্ড গঠন করেছে এবং তিন দিনের মধ্যেই প্রথম সভা হয়েছে। তাই এবার আগের মতো দীর্ঘ সময় লাগবে না বলে আশা করছেন তাঁরা।

    শ্রমিকদের উদ্দেশে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ডের কর্মপরিকল্পনা ও কার্যপদ্ধতি শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দিয়েই সাজানো হয়েছে। সভায় মালিকপক্ষের প্রতিনিধিরাও শ্রমিকদের বিষয়ে আন্তরিকতার সঙ্গে মতামত দিয়েছেন। এ কারণে বোর্ডের ওপর আস্থা রাখার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

    ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কার্যকর হওয়ার বিষয়ে জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান নির্দিষ্ট কোনো সময়সীমার নিশ্চয়তা দেননি। তবে দ্রুত ইতিবাচক ফল পাওয়ার ব্যাপারে আশাবাদ জানান। শ্রমিকদের প্রস্তাব ও মালিকপক্ষের মতামত পাওয়ার পর বোর্ড পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবে বলে জানান তিনি।

    বোর্ডের পরবর্তী সভা আগামী সপ্তাহে হতে পারে। চেয়ারম্যান জানান, দ্বিতীয় সভার আগে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা নিজ নিজ সংগঠন এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব তৈরি করার সুযোগ পাবেন। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে বলে মন্তব্য করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন