এক মাসের ব্যবধানে এলপিজির দাম বৃদ্ধি

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ১২ কেজি সিলিন্ডার কিনতে ভোক্তাকে গুনতে হবে ২ হাজার ৬০ টাকা। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি জানিয়েছে, সোমবার রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।
এর আগে গত ২৯ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। তবে চূড়ান্ত সিদ্ধান্তে সিলিন্ডারপ্রতি দাম আরও ৮৪ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন