সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এক মাসের ব্যবধানে এলপিজির দাম বৃদ্ধি স্ত্রীদের নামে প্রতিষ্ঠান, ঠিকাদারি লাইসেন্স ও লাজফার্মায় বিনিয়োগ নামে-বেনামে সম্পদের অভিযোগ, ডেপুটি কমিশনার সাবরিনা আমিনের বিষয়ে দুদকের অনুসন্ধান সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে দ্রুত তথ্য পাওয়ার আশা শামা ওবায়েদের ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দল ঘোষণা সংসদ ভবনে বিদ্যুৎ অপচয় রোধে একগুচ্ছ সিদ্ধান্ত, ডিপিপি তৈরির নির্দেশ বেক্সিমকোর তিন প্রতিষ্ঠানের ঋণ জালিয়াতি, সালমান এফ রহমানের বিরুদ্ধে তিন মামলা শ্রমিক অসন্তোষের সুযোগে কারখানা নিয়ন্ত্রণের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল চক্রের মূল হোতা আটক, উপরমহলের নির্দেশে ছেড়ে দেওয়ার অভিযোগ!
  • এক মাসের ব্যবধানে এলপিজির দাম বৃদ্ধি

    এক মাসের ব্যবধানে এলপিজির দাম বৃদ্ধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ১২ কেজি সিলিন্ডার কিনতে ভোক্তাকে গুনতে হবে ২ হাজার ৬০ টাকা। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।

    সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    বিইআরসি জানিয়েছে, সোমবার রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।

    এর আগে গত ২৯ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। তবে চূড়ান্ত সিদ্ধান্তে সিলিন্ডারপ্রতি দাম আরও ৮৪ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন