মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • দক্ষিণ কোরিয়ার চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

    দক্ষিণ কোরিয়ার চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত জনশক্তি তৈরি করতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

    মঙ্গলবার (২০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (এনইএসএ) এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (সিএকে) প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

    এনইএসএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়া সরকারের এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

    নিয়মিত কর্মসংস্থানের পাশাপাশি মৌসুমি কাজ, কারিগরি দক্ষতা উন্নয়ন, কোরীয় ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মতো নতুন ক্ষেত্রেও দুই দেশের যৌথ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

    শিল্পায়ন ও মানবসম্পদ উন্নয়নে দক্ষিণ কোরিয়ার সাফল্যের প্রশংসা করে নুরুল হক নুর বলেন, দেশটির শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরি করতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।

    বৈঠকে এনইএসএর প্রতিনিধিরা কোরীয় ভাষা শিক্ষা, পেশাভিত্তিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশি কর্মীদের অবদান ও সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।

    এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে বাংলাদেশি কর্মীদের কোরীয় ভাষায় ব্যবহারিক দক্ষতা অর্জন এবং কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মাধ্যমে কর্মীরা দেশটির কর্মপরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন