বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সহকর্মী আপনাকে অপছন্দ করেন কি না, বুঝবেন যে ৫ লক্ষণে এআই ও ডিপফেকের ফাঁদে বাড়ছে সাইবার প্রতারণা মানুষের ভালোবাসা পেতে ইসলামের ৪ সুন্দর শিক্ষা অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ, ব্যাটিংয়ে উন্নতি দেখছেন বাংলাদেশের কোচ এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি অপরাধ, বললেন মেহজাবীন ব্যাংকে পরিবারতন্ত্র কমানোর সংস্কার প্রস্তাবে ছাড় দিচ্ছে সরকার সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ জাপানের বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনেও উত্তরা-আজমপুরে শ্রমিকদের সড়ক অবরোধ বাকুতে সিআইসিএ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নয় মাসে মব সহিংসতায় ২৩৫ জন নিহত, আহত ৫৪০

    নয় মাসে মব সহিংসতায় ২৩৫ জন নিহত, আহত ৫৪০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে সারা দেশে মব সহিংসতায় ২৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৪০ জন। অর্থাৎ এ সময়ে মব সহিংসতার শিকার হয়েছেন মোট ৭৭৫ জন। এর মধ্যে আগস্টে সবচেয়ে বেশি ৩৫ জনের মৃত্যু হয়েছে।

    সম্প্রতি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে সারা দেশে মব সহিংসতার ৬১২টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ২৪৯ জন এবং আহত হয়েছেন ৬৬৪ জন।

    এমএসএফের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে মব সহিংসতার ঘটনা তুলনামূলক কম ছিল। ওই মাসে ২৯টি ঘটনায় ২১ জন নিহত ও ২৬ জন আহত হন। ফেব্রুয়ারিতে ৩১টি ঘটনায় নিহত হন ১৮ জন, আহত ৩৩ জন।

    মার্চে ৩৬টি ঘটনায় ১৯ জন নিহত ও ৩১ জন আহত হন। এপ্রিলে ৪৯টি ঘটনায় প্রাণ হারান ২১ জন, আহত হন ৪৯ জন। মে মাসে মব সহিংসতার ঘটনা বেড়ে দাঁড়ায় ৬৯টিতে। ওই মাসে নিহত হন ৩২ জন এবং আহত হন ৭১ জন।

    জুনে পরিস্থিতির আরও অবনতি ঘটে। ওই মাসে ৭৮টি ঘটনায় ৩৩ জন নিহত ও ১২৬ জন আহত হন। জুলাইয়ে মব সহিংসতায় প্রাণ হারান ৩৫ জন, আহত হন ৭৪ জন। আগস্টেও নিহতের সংখ্যা ছিল ৩৫; আহত হন ৭৪ জন। সেপ্টেম্বরে নিহতের সংখ্যা কমে ২৩ জনে দাঁড়ায়। তবে ওই মাসে আহত হন ৭৪ জন।

    এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত ও সামাজিক বিরোধ অনেক ক্ষেত্রে প্রাণঘাতী সহিংসতায় রূপ নিচ্ছে। পাশাপাশি যৌন সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে মব সহিংসতার নতুন ও উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে। সেপ্টেম্বরে ধর্ষণচেষ্টা বা নিপীড়নের অভিযোগ-সংক্রান্ত ঘটনায় ছয়জন আহত হয়েছেন।

    এদিকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মব সহিংসতায় ১৫৪ জন নিহত হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৩৪, খুলনায় ২০, রাজশাহীতে ১৫, বরিশাল ও ময়মনসিংহে ১১ জন করে নিহত হয়েছেন। রংপুর বিভাগের নিহতের সংখ্যা প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন