বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকতা, প্রতিবন্ধকতা জয় ও বৃক্ষরোপণে দৃষ্টান্ত, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, রোবটসহ আটক ২ অবসরের আগে দেশের মাঠে বিশ্বকাপ খেলতে মুখিয়ে সিকান্দার রাজা নির্বাচনের পর হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের পর্যটন উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক করতে চায় ইতালি ৯ নভেম্বর বিকেলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির বৈঠক, আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন অপারেশন ক্লিনহার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্মঘট করে এলপিজির দাম বাড়ানোর চেষ্টা মেনে নেওয়া হবে না: জ্বালানিমন্ত্রী

    ধর্মঘট করে এলপিজির দাম বাড়ানোর চেষ্টা মেনে নেওয়া হবে না: জ্বালানিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জ্বালানি খাতে বৈশ্বিক সংকটের মধ্যে ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করার চেষ্টা মেনে নেওয়া হবে না।

    বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

    ইকবাল হাসান মাহমুদ বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামেও অস্থিরতা রয়েছে। এ পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সহনীয় রাখতে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে।

    তিনি বলেন, বর্তমানে জ্বালানি সংগ্রহের নির্ভরযোগ্য উৎস সীমিত হয়ে পড়েছে। এ অবস্থায় এলপিজির মতো অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে কেউ ধর্মঘটের চেষ্টা করলে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে।

    মন্ত্রী বলেন, ‘কথায় কথায় ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা গ্রহণ করা হবে না।’

    তিনি আরও বলেন, জনগণের আস্থা নিয়ে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তাই জনগণ যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

    ধর্মঘটের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে সমাধানে আসার আহ্বান জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, যারা ধর্মঘটের কথা বলছেন, তাদের আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করা উচিত।

    সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি

    সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, এ সমস্যার সমাধান খুঁজতেই অপারেটরদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন