ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে মার্কিন সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনা দুঃখজনক। এ ধরনের ঘটনা সন্ত্রাসীরাই ঘটাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে অনুরোধ করা হয়েছে।
এ সময় রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও কথা বলেন হুমায়ুন কবির। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গাম্বিয়ার করা মামলায় বাংলাদেশ ইতিবাচক ফলাফল প্রত্যাশা করছে বলে জানান তিনি।