বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকতা, প্রতিবন্ধকতা জয় ও বৃক্ষরোপণে দৃষ্টান্ত, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, রোবটসহ আটক ২ অবসরের আগে দেশের মাঠে বিশ্বকাপ খেলতে মুখিয়ে সিকান্দার রাজা নির্বাচনের পর হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের পর্যটন উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক করতে চায় ইতালি ৯ নভেম্বর বিকেলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির বৈঠক, আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন অপারেশন ক্লিনহার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইউনূসকে হেনস্তার চেষ্টা, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নাহিদের সমালোচনা

    ইউনূসকে হেনস্তার চেষ্টা, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নাহিদের সমালোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তিনি।

    মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দেওয়া এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। অতীতের কর্মকাণ্ডের জন্য দলটির মধ্যে অনুশোচনারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

    দেশে ও বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে প্রতিহত করার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত শেষ করে রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে গণহত্যা ও সন্ত্রাসের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া অবিলম্বে শুরুর দাবি জানান তিনি।

    বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, দেশের সংকটময় সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা গণতন্ত্র পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন। তাঁদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন