বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকতা, প্রতিবন্ধকতা জয় ও বৃক্ষরোপণে দৃষ্টান্ত, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, রোবটসহ আটক ২ অবসরের আগে দেশের মাঠে বিশ্বকাপ খেলতে মুখিয়ে সিকান্দার রাজা নির্বাচনের পর হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের পর্যটন উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক করতে চায় ইতালি ৯ নভেম্বর বিকেলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির বৈঠক, আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন অপারেশন ক্লিনহার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সৌদি আরবে হামলার প্রভাবে ৯ হাজার ২৬৯ বাংলাদেশি যাত্রী ক্ষতিগ্রস্ত

    সৌদি আরবে হামলার প্রভাবে ৯ হাজার ২৬৯ বাংলাদেশি যাত্রী ক্ষতিগ্রস্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় ৯ হাজার ২৬৯ জন বাংলাদেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল তাঁদের। তবে এই হিসাবের মধ্যে রিয়াদ এয়ারওয়েজের যাত্রীদের তথ্য অন্তর্ভুক্ত হয়নি।

    মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, রিয়াদ এয়ারওয়েজের তথ্য পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত যাত্রীর মোট সংখ্যা হালনাগাদ করা হবে।

    বেবিচকের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রমের ওপর বিধিনিষেধের কারণে গত শনিবার রাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ-সৌদি আরব রুটে সরাসরি ও ট্রানজিটে চলাচলকারী ৬১টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এর মধ্যে ২২টি সরাসরি ফ্লাইট এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।

    সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসের ৪টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।

    অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালাম এয়ারের ৩টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।

    বেবিচক জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় এর প্রভাব এখন শুধু সরাসরি ফ্লাইটে সীমাবদ্ধ নেই। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের ট্রানজিট ফ্লাইটও বিঘ্নিত হচ্ছে। এতে যাত্রীদের ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিকবার হামলার ঘটনা ঘটে। এর মধ্যে গত শনিবারের হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১৪ জন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এসব ঘটনার পর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন দেখা দেয়।

    ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ফ্লাইটগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে।

    পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন