মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ইইউ

    অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ইইউ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে অভিবাসন ব্যবস্থাপনা, প্রত্যাবাসন এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইউরোপে বাংলাদেশি দক্ষ কর্মী ও পেশাজীবীদের জন্য নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা।

    সোমবার (১২ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার। বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

    প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশি দক্ষ কর্মী ও পেশাজীবীদের জন্য বাস্তবসম্মত, শ্রমবাজারের চাহিদাভিত্তিক এবং ফলাফলমুখী ‘মোবিলিটি করিডোর’-এর মাধ্যমে ইউরোপে কাজের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান।

    এ সময় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনবিষয়ক গ্লোবাল কমপ্যাক্টের লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের ‘জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০’-এর বিষয়টি তুলে ধরেন শামা ওবায়েদ।

    বৈঠকে ইইউ কমিশনার ‘ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ’ উপস্থাপন করেন। এর লক্ষ্য হলো উৎস ও ট্রানজিট দেশসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ করা।

    প্রতিমন্ত্রী এ উদ্যোগে সহযোগিতার বিষয়ে বাংলাদেশের ইতিবাচক মনোভাব তুলে ধরেন। পাশাপাশি অনিয়মিত অভিবাসন প্রতিরোধে নথিপত্র জালিয়াতি ও অপরাধী চক্রের বিরুদ্ধে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে কমিশনারকে অবহিত করেন।

    শামা ওবায়েদ বলেন, নিয়মিত অভিবাসনের পথ সুগম করতে অনিয়মিত অভিবাসনের মূল কারণগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান জরুরি। অভিবাসনসংক্রান্ত চ্যালেঞ্জ সামগ্রিকভাবে মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি।

    বৈঠকে অভিবাসন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। পারস্পরিক অগ্রাধিকারের বিষয়গুলোতে নিয়মিত আলোচনা ও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতেও সম্মত হন উভয় পক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন