মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • স্কুল থেকেই তৃতীয় ভাষা শেখানোর পরিকল্পনা: প্রধানমন্ত্রী

    স্কুল থেকেই তৃতীয় ভাষা শেখানোর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য শিশুদের প্রস্তুত করতে স্কুল পর্যায় থেকেই অতিরিক্ত একটি বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তিনি বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষায় দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে বিদেশে পড়াশোনা কিংবা কর্মক্ষেত্রে অন্য দেশের মানুষের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিশুদের সুবিধা হবে। এ ক্ষেত্রে আরবি, ম্যান্ডারিন, জার্মান ও জাপানিজসহ কয়েকটি ভাষার মধ্য থেকে নিজেদের পছন্দের একটি ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে।

    মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

    প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর মধ্যেই কোনো না কোনো প্রতিভা বা বিশেষ গুণ রয়েছে। সেই প্রতিভা বিকাশের জন্য শিশুদের প্রয়োজনীয় সুযোগ তৈরি করে দিতে হবে।

    তিনি বলেন, দেশের অধিকাংশ পরিবারের পক্ষে ব্যক্তিগত উদ্যোগে সন্তানদের শিল্প, সংস্কৃতি, সংগীত ও খেলাধুলার বিভিন্ন সুযোগ দেওয়া সম্ভব নয়। তাই শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামের শিশুরাও যেন এসব ক্ষেত্রে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে জন্য স্কুল পর্যায় থেকেই প্রয়োজনীয় সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

    নিজের গিটার ও কিবোর্ড শেখার আগ্রহের কথা উল্লেখ করে তারেক রহমান শিশুদের পছন্দের বিষয়গুলো ভালোভাবে শেখার আহ্বান জানান। তিনি বলেন, গিটার, হারমোনিয়াম, বাঁশি কিংবা অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাতে যারা পছন্দ করে, তাদের সেটি নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভালোভাবে শেখা উচিত।

    গান ও নাচের প্রতি আগ্রহী শিশুদেরও নিজেদের প্রতিভা বিকাশে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একইভাবে যারা কেরাত ও কোরআন তেলাওয়াত পছন্দ করে, তাদেরও তা সুন্দরভাবে শেখার আহ্বান জানান তিনি।

    তারেক রহমান বলেন, শিশুদের বিভিন্ন দক্ষতা ও প্রতিভা বিকাশের পরিকল্পনার কাজ অনেকটাই গুছিয়ে আনা হয়েছে। ২০২৭ অথবা ২০২৮ সাল থেকে পুরো প্রক্রিয়া শুরু করার লক্ষ্য রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী গান, বাদ্যযন্ত্র ও খেলাধুলার বিভিন্ন ক্ষেত্র বেছে নেওয়ার সুযোগ পাবে বলেও জানান তিনি।

    শিশুদের শুধু পড়াশোনা, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও ভাষাজ্ঞানে দক্ষ হলেই হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার ওপরও গুরুত্ব দেন।

    তিনি বলেন, দেশের প্রকৃতি, পশুপাখি ও জীববৈচিত্র্যের প্রতিও শিশুদের দায়িত্বশীল ও সহানুভূতিশীল হতে হবে। বাড়ি, স্কুল কিংবা আশপাশের এলাকায় থাকা গাছের যত্ন নেওয়ার পাশাপাশি পশুপাখির প্রতিও সদয় হওয়ার আহ্বান জানান তিনি।

    প্রকৃতি ও প্রাণীর প্রতি শিশুদের দায়িত্বশীল আচরণ একটি মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন