মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • মেট্রোরেল লাইনে কুকুর, সাময়িক বিঘ্নিত ট্রেন চলাচল

    মেট্রোরেল লাইনে কুকুর, সাময়িক বিঘ্নিত ট্রেন চলাচল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রোরেল লাইনে একটি কুকুর ঢুকে পড়ায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ।

    তিনি জানান, মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ায় একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। এতে কয়েক মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়।

    আটকে থাকা ট্রেনের এক যাত্রী জানান, ট্রেন চলাচলে কয়েক মিনিট বিলম্ব হবে বলে ঘোষণা দেওয়া হয়। পরে ট্রেনটি ফার্মগেট স্টেশনে থামে। সেখানে প্রায় ১০ মিনিট অবস্থানের পর আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন