মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ: জাহেদ উর রহমান

    এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ: জাহেদ উর রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্ধারিত দামে কোথাও এলপিজি পাওয়া না গেলে বিষয়টি জনস্বার্থে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ধরনের অভিযোগ পেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।

    মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে বর্তমানে যথেষ্ট অস্থিরতা রয়েছে। এর মধ্যেও সরকার এলপিজির দাম সমন্বয়ের চেষ্টা করছে। তবে কোথাও কোথাও কমিশন নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ এসেছে।

    তিনি জানান, খোলা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে এরই মধ্যে সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইন সভা করে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার তদারকি করা হচ্ছে।

    তিনি বলেন, এর আগে অনিয়মের দায়ে অনেককে জরিমানাও করা হয়েছে। বর্তমানে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

    এলপিজির বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গেও সরকার আলোচনা করছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

    তিনি বলেন, জ্বালানি মন্ত্রী এলপিজি খাতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এসব বৈঠকে বাজার স্বাভাবিক রাখতে সরকারের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। এর মাধ্যমে এলপিজি নিয়ে বাজারের বর্তমান সংকট কমে আসবে বলে আশা করছে সরকার।

    নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগ থাকলে গণমাধ্যমকে তা প্রকাশ করার আহ্বান জানিয়ে জাহেদ উর রহমান বলেন, “এটা তো অত্যন্ত এসেনশিয়াল একটি পণ্য, এটা ছাড়া আসলে চলা যায় না।”

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু অভিযান পরিচালনা করাকেই সমস্যার একমাত্র সমাধান হিসেবে দেখছে না সরকার।

    তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিস্থিতিতে এলপিজি আমদানি ও বোতলজাতকারীদের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এতে সরবরাহে ঘাটতি তৈরি হবে না এবং বাজারে দাম স্থিতিশীল রাখার সুযোগ তৈরি হবে।

    একই সঙ্গে যারা আইন ও নির্ধারিত নিয়ম মানছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তার ভাষ্য, এলপিজির বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানসহ বিভিন্ন উদ্যোগ সমন্বিতভাবে পরিচালনা করা হচ্ছে।

    জাহেদ উর রহমান বলেন, খাদ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেও আইনগত পদক্ষেপের পাশাপাশি বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য উদ্যোগ নেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন