মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ কর্মরত বা অবসরপ্রাপ্ত, শিক্ষক আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মানীয়: প্রধানমন্ত্রী ৫২ বছর ধরে ১ টাকায় পড়ানো লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা ঢামেকের বাথরুমে নারীর ঝুলন্ত মরদেহ, পাশে রক্তাক্ত ছুরি বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার এআই নিয়ে ভয় কমাতে ‘সুপার ইন্টেলিজেন্স’ প্রচারের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের চুম্বকত্বের তৃতীয় রূপ অলটারম্যাগনেটিজমের প্রমাণ পেলেন বিজ্ঞানীরা আলো দিয়ে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী প্লেগ গবেষণাগারে কর্মীর মৃত্যু, পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, জামায়াতের নিন্দা, গ্রেপ্তারের দাবি
  • বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের

    বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে বিরোধী দলকে শুধু বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

    তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সরকার ও জনগণের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তুলতে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    সোমবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

    ডেপুটি স্পিকার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চর্চায় নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। এই প্রক্রিয়া দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    তিনি বলেন, সংসদ বা আইনসভা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

    বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অপরিহার্য উল্লেখ করে কায়সার কামাল বলেন, সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।

    সাক্ষাৎকালে মন্টেনিগ্রোর পার্লামেন্ট সদস্য গর্ডান স্টোজোভিক দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা ও ‘বেস্ট প্র্যাকটিস’ বিনিময়ের ওপর গুরুত্ব দেন। তিনি জানান, বাংলাদেশের জাতীয় সংসদের মতো মন্টেনিগ্রোর পার্লামেন্টও এককক্ষবিশিষ্ট। দেশটির পার্লামেন্টে মোট ৮১ জন সদস্য রয়েছেন।

    দুই দেশের আইনসভার মধ্যে যোগাযোগ আরও জোরদার, সংসদীয় অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের আগ্রহ প্রকাশ করেন গর্ডান স্টোজোভিক।

    ডেপুটি স্পিকার কায়সার কামাল এ প্রস্তাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং বাংলাদেশ ও মন্টেনিগ্রোর পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশ্বাস দেন।

    মন্টেনিগ্রোর সংসদ সদস্য আরও বলেন, তাদের দেশের সংসদীয় কমিটিগুলো শক্তিশালী ভূমিকা পালন করে। এসব কমিটি সরকারের নির্বাহী বিভাগের কার্যক্রম পর্যালোচনা এবং জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন