মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ কর্মরত বা অবসরপ্রাপ্ত, শিক্ষক আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মানীয়: প্রধানমন্ত্রী ৫২ বছর ধরে ১ টাকায় পড়ানো লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা ঢামেকের বাথরুমে নারীর ঝুলন্ত মরদেহ, পাশে রক্তাক্ত ছুরি বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার এআই নিয়ে ভয় কমাতে ‘সুপার ইন্টেলিজেন্স’ প্রচারের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের চুম্বকত্বের তৃতীয় রূপ অলটারম্যাগনেটিজমের প্রমাণ পেলেন বিজ্ঞানীরা আলো দিয়ে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী প্লেগ গবেষণাগারে কর্মীর মৃত্যু, পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, জামায়াতের নিন্দা, গ্রেপ্তারের দাবি
  • বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আলজেরিয়াকে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আলজেরিয়াকে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার জন্য আলজেরিয়াকে আহ্বান জানিয়েছেন তিনি।

    সোমবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

    বৈঠকে দুই দেশের শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

    নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।

    এ সময় সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষের আশা, এ ধরনের উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে।

    বৈঠকে আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে আলজেরিয়ার আগ্রহের কথাও জানান তিনি।

    জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়ালে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হতে পারে। পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়টি বিবেচনার জন্য আলজেরিয়াকে আহ্বান জানান তিনি।

    বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে আদালতের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাসও দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি বৈঠকে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলজেরিয়ার রাষ্ট্রপতি ওই আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ সন্তুষ্ট বলেও জানান তিনি। একই সঙ্গে সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপর গুরুত্ব দেন।

    বৈঠকে দুই দেশ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

    সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন