মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ৪ হাজার ৫৮৬ ইউনিয়নে নতুন মা ও শিশু সহায়তা উপকারভোগী বাছাই

    ৪ হাজার ৫৮৬ ইউনিয়নে নতুন মা ও শিশু সহায়তা উপকারভোগী বাছাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের ৪ হাজার ৫৮৬টি ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের নতুন উপকারভোগী বাছাই করা হবে। দারিদ্র্য, খাদ্য নিরাপত্তাহীনতা ও অপুষ্টির হার বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট উপজেলা কমিটি এসব উপকারভোগী নির্বাচন করবে।

    মহিলা বিষয়ক অধিদপ্তরের ১ অক্টোবরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

    চিঠিতে বলা হয়, গত ৩০ জুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মা ও শিশু সহায়তা কর্মসূচির পিএসসি কমিটির সভায় নতুন উপকারভোগী নির্বাচনের জন্য ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনভিত্তিক বরাদ্দ নির্ধারণ করা হয়।

    সিদ্ধান্ত অনুযায়ী, ৫০৩টি উপজেলার ৪ হাজার ৫৮৬টি ইউনিয়নে নতুন উপকারভোগী নির্বাচন করা হবে। এর মধ্যে দারিদ্র্য, খাদ্য নিরাপত্তাহীনতা ও অপুষ্টির হার বিবেচনায় অগ্রাধিকার পাওয়া ১৭৭টি উপজেলার ১ হাজার ২১১টি ইউনিয়নে প্রতি মাসে ৯ জন করে উপকারভোগী নির্বাচনের বরাদ্দ দেওয়া হয়েছে।

    অন্যদিকে, ৩২৬টি উপজেলার ৩ হাজার ৩৭৫টি ইউনিয়নে প্রতি মাসে ৬ জন করে উপকারভোগী নির্বাচনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে স্থানীয় দারিদ্র্য ও পুষ্টি পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপকারভোগী নির্বাচনে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

    এ ছাড়া ‘ক’ শ্রেণির ২০৭টি পৌরসভার ১ হাজার ৯৮৭টি ওয়ার্ডে জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় প্রতি মাসে তিনজন করে এবং ‘খ’ ও ‘গ’ শ্রেণির ১২৫টি পৌরসভার ১ হাজার ১২৫টি ওয়ার্ডে প্রতি মাসে দুজন করে নতুন উপকারভোগী নির্বাচন করা হবে।

    ১৩টি সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোর জন্যও পৃথক বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে তিনটি সিটি করপোরেশনের ১৭০টি ওয়ার্ডে প্রতি মাসে চারজন করে এবং অপর ১০টি সিটি করপোরেশনের ৩০১টি ওয়ার্ডে প্রতি মাসে দুজন করে উপকারভোগী নির্বাচনের বরাদ্দ রয়েছে।

    শিল্প খাতের ৫০০টি কারখানাকেও কর্মসূচির আওতায় আনা হয়েছে। বিজিএমইএ, বিকেএমইএ ও এফএলএক্সএ-এর আওতাভুক্ত এসব কারখানায় প্রতি মাসে একজন করে উপকারভোগী নির্বাচনের বরাদ্দ রয়েছে। এ হিসাবে কারখানাগুলোতে বছরে মোট ৬ হাজার উপকারভোগী নির্বাচন করা হবে।

    চিঠিতে বলা হয়েছে, কোনো ইউনিয়ন বা পৌরসভা তালিকা থেকে বাদ পড়লে অথবা স্থানীয় চাহিদার তুলনায় কোথাও বরাদ্দ কম-বেশি হলে সংশ্লিষ্ট উপজেলা কমিটি নিজ উপজেলার নির্ধারিত বরাদ্দের মধ্যে তা পুনর্বিন্যাস করতে পারবে।

    তবে কোনো উপজেলা তার জন্য নির্ধারিত মোট বরাদ্দের বেশি উপকারভোগী নির্বাচন করতে পারবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন