শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদরদপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বিষয়টি জানান।

বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষ জনশক্তি, শিক্ষা, প্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়।

এ ছাড়া জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি বৈঠকে উঠে আসে। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই নেতা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন