মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আলীমুল আমীন

পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আলীমুল আমীন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন মহাপরিচালক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ আলীমুল আমীনকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ারকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ারকে (বিএ-৩৭৭৭) বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে মেজর জেনারেল মোঃ আলীমুল আমীনকে (বিএ-৫০২৭) প্রেষণে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন