মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পুরান ঢাকায় চারতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

পুরান ঢাকায় চারতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারের হক বেকারির গলিতে একটি চারতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঢাকা পোস্টকে জানান, রাত সাড়ে ১২টার দিকে নাজিরা বাজারের হক বেকারির গলিতে একটি চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১২টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন