রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আবুল বারকাতের সম্পদের হিসাব তলব করেছে দুদক পল্লবীতে পার্কিং করা পরিস্থান পরিবহনের বাসে আগুন বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দোষ দিই না: রুমিন ফারহানা গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন গ্রহণযোগ্য নয়: ১১ দল জাতিসংঘ অধিবেশনে ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান সমাজের পচন ও নৈতিক অবক্ষয়ের লক্ষণ দেখা যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এআইয়ের ভুল তথ্যে চীনা জাহাজে অভিযান চালাতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র বন্ধ্যাত্ব চিকিৎসায় পৃথক আধুনিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বহরে যুক্ত হলো ৫ নতুন কন্টেইনার ক্যারিয়ার মধ্যপ্রাচ্যে উত্তেজনা, অবকাশ থেকে আগেভাগেই ফিরলেন ট্রাম্প
  • এশিয়ান গেমসে অভিষেকেই চীনের কাছে ১৩-০ গোলে হার বাংলাদেশ

    এশিয়ান গেমসে অভিষেকেই চীনের কাছে ১৩-০ গোলে হার বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দলের অভিষেকটা সুখকর হলো না। নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

    রোববার জাপানের গিফুতে গ্রুপ পর্বের ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল চীন। ম্যাচজুড়ে একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। চীনের আক্রমণ সামলাতে হিমশিম খেলেও বাংলাদেশ কোনো গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি।

    শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হয় বাংলাদেশ। বিপরীতে ১৩ গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চীন।

    তবে বাংলাদেশের নারী হকির জন্য এশিয়ান গেমসের মূল পর্বে খেলাটাই একটি ঐতিহাসিক অর্জন। গত এপ্রিলে জাকার্তায় অনুষ্ঠিত বাছাইপর্বে হংকং চায়নাকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।

    মূল আসরের আগে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপেও অংশ নিয়েছিলেন। সেই প্রতিযোগিতায় পঞ্চম হয়ে অভিযান শেষ করেছিল বাংলাদেশ।

    এশিয়ান গেমসে বাংলাদেশের গ্রুপে চীন ছাড়াও রয়েছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান ও চাইনিজ তাইপে। প্রথম ম্যাচের বড় হার ভুলে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন