শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে শক্তিশালী ইন্টারনেট প্রয়োজন: অর্থমন্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু গ্রিনল্যান্ডে বড় সামরিক উপস্থিতির চুক্তি যুক্তরাষ্ট্র-ডেনমার্কের মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক দ্বিতীয় বিয়ের প্রথম বার্ষিকীতে শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট পুরুষদের পিরিয়ড হলে ‘পিরিয়ড লিভ’ থাকত: শ্রুতি হাসান সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রম সমন্বিত কাঠামোয় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রীতি ম্যাচ খেলতে ডেকে মাঠে এল না চীন পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা: অভিযানে ৮ জঙ্গি নিহত ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট, ককটেল বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার
  • প্রীতি ম্যাচ খেলতে ডেকে মাঠে এল না চীন

    প্রীতি ম্যাচ খেলতে ডেকে মাঠে এল না চীন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়ান গেমসে চীনের বিপক্ষে নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর চীনের সঙ্গে আরেকটি অস্বাভাবিক ঘটনায় পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল চীন। তাদের প্রস্তাবে রাজি হয়ে নির্ধারিত সময় অনুযায়ী মাঠে পৌঁছেও যায় বাংলাদেশ দল। কিন্তু শেষ পর্যন্ত মাঠে দেখা মেলেনি চীনের নারী ক্রিকেটারদের।

    বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত অনুশীলনের সময় চীন প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছিল। বাংলাদেশও তাতে সম্মতি দেয়। সে অনুযায়ী সকালে দল মাঠে যায়। তবে চীনের দল সেখানে আসেনি। পরে বাংলাদেশ নিজেদের নির্ধারিত অনুশীলন শেষ করে হোটেলে ফিরে যায়।

    ফাইয়াজ আহমেদের ভাষ্য, ‘বাংলাদেশের নিয়মিত অনুশীলন ছিল। ওই সময়ে চীন প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল। বাংলাদেশ রাজি হয়েছিল। কিন্তু মাঠে যাওয়ার পর চীন আসেনি। বাংলাদেশ নিজেদের নির্ধারিত অনুশীলন করে হোটেলে ফিরেছে।’

    চীনের আগ্রহের ভিত্তিতেই মূলত প্রীতি ম্যাচটি আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছিল বাংলাদেশ। তাই নির্ধারিত সময়ে মাঠে গিয়েও প্রতিপক্ষকে না পাওয়ার ঘটনায় বাংলাদেশ দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে।

    এদিকে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে আগামীকাল রোববার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন