শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টায় একজন হেফাজতে, মিলেছে গুরুত্বপূর্ণ ক্লু ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি একই ঘর থেকে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার নওগাঁর মান্দায় ৪টি বিগ ক্যান্টিলিভার স্থাপন, সহজ হবে চলাচল বুকে ব্যথার সঙ্গে যে ৫ লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসা জরুরি জঙ্গি কার্যক্রমের সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে শক্তিশালী ইন্টারনেট প্রয়োজন: অর্থমন্ত্রী হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু গ্রিনল্যান্ডে বড় সামরিক উপস্থিতির চুক্তি যুক্তরাষ্ট্র-ডেনমার্কের
  • দ্বিতীয় বিয়ের প্রথম বার্ষিকীতে শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট

    দ্বিতীয় বিয়ের প্রথম বার্ষিকীতে শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনয়ে এখন আর নিয়মিত নন শবনম ফারিয়া। চাকরির পাশাপাশি সময়-সুযোগ পেলে অভিনয় করেন এই অভিনেত্রী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি, ব্যক্তিগত জীবন ও নানা কর্মকাণ্ড নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। আজ ১৯ সেপ্টেম্বর তাঁর দ্বিতীয় বিয়ের প্রথম বার্ষিকী। বিশেষ এই দিনে অতীতের তিক্ত অভিজ্ঞতা, মানসিক লড়াই এবং বর্তমান জীবনের ভালো থাকার কথা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন শবনম ফারিয়া।

    ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ব্যাংকার তানজিম তৈয়বকে বিয়ে করেন শবনম ফারিয়া। বিয়ের এক বছর পূর্তিতে ঘরোয়াভাবে বিবাহবার্ষিকী উদ্‌যাপন করেছেন তাঁরা। কেক কাটার সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের অনুভূতির কথা জানান অভিনেত্রী।

    ফেসবুক পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, জীবনে তিনি অনেক ভুল করেছেন। এর মধ্যে কিছু ভুলকে শুধু ভুল বললে কম বলা হবে বলেও মন্তব্য করেন তিনি। সামাজিকতা রক্ষার জন্য নিজের চরিত্রের বাইরে গিয়ে অনেক অন্যায় সহ্য করেছেন বলেও জানান ফারিয়া।

    এসব অভিজ্ঞতার প্রভাব কাটিয়ে উঠতে কাউন্সেলিং ও থেরাপির সহায়তাও নিয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, জীবনের কয়েকটি বছর ভেতরে জমে থাকা কষ্ট ও আর্তনাদ থেকে পালাতেই কেটে গেছে।

    তবে সেই কঠিন সময় পেরিয়ে এখন জীবনে পাওয়া মানুষ ও পরিবারকে নিজের জন্য বড় উপহার হিসেবে দেখছেন শবনম ফারিয়া। স্বামী তানজিম তৈয়বকে জীবনের সেই ‘উপহার’ হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আল্লাহ তাঁর সৃষ্টিকে খুব বেশি দিন কষ্টে রাখেন না। তিনি আমাকেও এত বছরের কষ্ট সহ্য করার উপহারস্বরূপ এই ভদ্রলোককে আমার জীবনে পাঠিয়েছেন।’

    নতুন পরিবার নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন ফারিয়া। শ্বশুর-শাশুড়ির সঙ্গে নিজের অনেক বিষয় ভাগ করে নেওয়া এবং ননদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেছেন তিনি। সব মিলিয়ে বর্তমান জীবন নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

    আবেগঘন কথার মধ্যেও অবশ্য স্বভাবসুলভ রসিকতা করতে ভোলেননি শবনম ফারিয়া। স্বামীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আগামী বছরের জন্য দুটি ‘প্রতিপাদ্য’ ঠিক করে দিয়েছেন তিনি। এর একটি হলো, রুম থেকে বের হওয়ার সময় লাইট, ফ্যান ও এসি বন্ধ করা। অন্যটি হলো, ফ্রিজ থেকে পানি বের করার পর ফ্রিজের দরজা বন্ধ করা।

    শবনম ফারিয়ার এটি দ্বিতীয় বিয়ে। ২০২০ সালে প্রথম স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। এর পাঁচ বছর পর ২০২৫ সালে তানজিম তৈয়বের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন