শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘আমার একটাই ছেলে, ওকে ছাড়া কীভাবে বাঁচব’ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে হৃদয়, ফিরলেন জাকের মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ধর্মমন্ত্রীর রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান সাকির ৩০ হাজার আসনের গ্যালারিতে ফাঁকা হাজারো চেয়ার, সাদামাটা এশিয়ান গেমসের উদ্বোধন গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪ রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণে আহত গৃহবধূর মৃত্যু ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টায় একজন হেফাজতে, মিলেছে গুরুত্বপূর্ণ ক্লু ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি
  • নওগাঁর মান্দায় ৪টি বিগ ক্যান্টিলিভার স্থাপন, সহজ হবে চলাচল

    নওগাঁর মান্দায় ৪টি বিগ ক্যান্টিলিভার স্থাপন, সহজ হবে চলাচল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মান্দায় ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় চারটি বিগ ক্যান্টিলিভার স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। ব্যস্ত এই সড়কপথে যানবাহন ও পথচারীদের চলাচল আরও সুশৃঙ্খল করা, বিভিন্ন গন্তব্যের দিকনির্দেশনা সহজ করা এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এসব পথ নির্দেশক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
    নওগাঁ-রাজশাহী মহাসড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্টে দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিগ ক্যান্টিলিভারগুলো নির্মাণ ও স্থাপন করা হয়। কাজ শেষ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নওগাঁ-রাজশাহী মহাসড়ক ব্যবহারকারী যানবাহনের চালকরাও বিভিন্ন গন্তব্যের দিকনির্দেশনা সহজে পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চারটি বিগ ক্যান্টিলিভারের বেইজ তৈরিতে আরসিসি ঢালাই দেওয়া হয়েছে। প্রতিটি বেইজের দৈর্ঘ্য চার ফুট, প্রস্থ চার ফুট এবং গভীরতা ছয় ফুট। ঢালাইয়ের নিচে ব্যবহার করা হয়েছে ইটের সোলিং।
    নির্মাণকাজের বিভিন্ন পর্যায়ে সাইট ইঞ্জিনিয়ার ও কার্যসহকারীর পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। নির্ধারিত নকশা ও কারিগরি নির্দেশনা অনুসরণ করেই কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
    কাজটি বাস্তবায়ন করেছে আমিনুল হক প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির সাব-ঠিকাদারের মাধ্যমে বিগ ক্যান্টিলিভারগুলোর নির্মাণ ও স্থাপনকাজ সম্পন্ন করা হয়।
    ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকাটি মহাসড়কের একটি ব্যস্ত পয়েন্ট হওয়ায় নির্মাণকাজের সময় যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দিনের ব্যস্ত সময়ে সড়কে যাতে অতিরিক্ত চাপ বা যানজট সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে নির্মাণকাজের একটি পর্যায়ে রাতে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দিনের বেলায় কাজ সম্পন্ন করা হয়।
    সওজের এসডিও সুলতানা খানম বলেন, ‘ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় যানজট ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিগ ক্যান্টিলিভার স্থাপনের কাজ করা হয়েছে। নির্ধারিত নকশা ও কারিগরি নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করা হয়েছে।’
    তিনি বলেন, ‘যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন রাতে কিছু কাজ করার উদ্যোগ নিয়েছিলেন। তবে সিডিউল অনুযায়ী রাতে কাজ করার বিষয়টি ঠিক নয়। পরে দিনের বেলায় কাজ সম্পন্ন করা হয়েছে।’
    প্রকল্প ব্যবস্থাপক আরিফ বলেন, ‘সিডিউল অনুযায়ীই কাজ হয়েছে। এখানে কোনো অনিয়ম করার সুযোগ নেই। কিছুটা ভুল বোঝাবুঝির কারণে কাজ নিয়ে আপত্তি তৈরি হয়েছিল। পরে বিষয়টির সমাধান হয়েছে।’

    নির্মাণকাজের শেষ পর্যায়ে একটি বিগ ক্যান্টিলিভার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে স্থাপনের সময় স্থানীয়ভাবে সাময়িক সমন্বয় প্রয়োজন হয়। পরে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়। এরপর নির্ধারিত চারটি বিগ ক্যান্টিলিভারের নির্মাণ ও স্থাপনকাজ সম্পন্ন হয়।
    স্থানীয় বাসিন্দারা জানান, ফেরিঘাট বাসস্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পথ নির্দেশক সাইনবোর্ড স্থাপন হওয়ায় পথচারী ও যানবাহন চালকদের দিকনির্দেশনা পেতে সুবিধা হবে। বিশেষ করে অপরিচিত চালকদের জন্য বিভিন্ন গন্তব্যের অবস্থান ও দিক সহজে বুঝতে সহায়ক হবে এসব সাইনবোর্ড।
    তাদের মতে, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত ও দৃশ্যমান পথ নির্দেশনা থাকলে যানবাহন চলাচল আরও গোছানো হবে। পাশাপাশি পথ খুঁজতে গিয়ে অপ্রয়োজনীয়ভাবে থামা বা ধীরগতিতে চলার প্রবণতা কমলে সড়কে চলাচল আরও স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যময় হতে পারে।
    সংশ্লিষ্টরা বলছেন, চারটি বিগ ক্যান্টিলিভার স্থাপনের মধ্য দিয়ে ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত হয়েছে। এগুলোর কার্যকারিতা ধরে রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ, কাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইনবোর্ডের দৃশ্যমানতা বজায় রাখা প্রয়োজন।
    বিশেষ করে ব্যস্ত মহাসড়কে সাইনবোর্ডের পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় আলোকসজ্জা ও সময়মতো মেরামতের বিষয়গুলো নজরদারিতে রাখলে দীর্ঘদিন মহাসড়ক ব্যবহারকারীরা এর সুফল পাবেন।
    চারটি বিগ ক্যান্টিলিভারের নির্মাণ ও স্থাপনকাজ শেষ হওয়ায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় পথ নির্দেশনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব সাইনবোর্ডের মাধ্যমে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং দূরপাল্লার যানবাহনের চালকদের চলাচল আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন