শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুরুষদের পিরিয়ড হলে ‘পিরিয়ড লিভ’ থাকত: শ্রুতি হাসান সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রম সমন্বিত কাঠামোয় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রীতি ম্যাচ খেলতে ডেকে মাঠে এল না চীন পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা: অভিযানে ৮ জঙ্গি নিহত ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট, ককটেল বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার এফ-৩৫ ও এফ-১৫ শিকার হওয়ার সময় শুরু হয়েছে: ইরানি স্পিকার সালমান শাহ: চলে গিয়েও যিনি থেকে গেছেন কোটি দর্শকের হৃদয়ে বাংলাদেশে নতুন স্বৈরাচার গজিয়ে উঠেছে: নাহিদ ইসলাম সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি বৈশ্বিক আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান রাশেদ তিতুমীরের
  • ঘরোয়া কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

    ঘরোয়া কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের জুনে তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের স্বার্থে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন ও ক্রিকেটারদের বেতন কাঠামো বাড়ানোর উদ্যোগ অন্যতম। চলতি বছর ক্রিকেটারদের বেতন দুই দফায় বাড়ানো হয়েছে।

    এবার ঘরোয়া ক্রিকেটের কোচদের দিকেও নজর দিতে যাচ্ছে বিসিবি। বোর্ডের অধীনে থাকা কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক।

    ঢাকা পোস্টকে বিসিবির ওই পরিচালক বলেন, ‘কোচদেরও বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। দেখা যাক কবে হবে, সেটা এখনো ঠিক হয়নি।’

    ঘরোয়া ক্রিকেটের কোচরা দীর্ঘদিন ধরেই বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। এবার সেই দাবি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।

    তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, বেতন বাড়াবে বিসিবি—এমনটাই শুনেছি। এখন দেখা যাক কখন কী হয়। কোচদেরও প্রাপ্য সম্মান জরুরি। যদি একটা হেলদি স্যালারি হয়, তাহলে ভালো হয়। কারণ আমাদের তো সেভিংস থাকে না। সারা জীবন কোচিংও করাতে পারব না। আশা করি বিসিবি বিষয়টি দেখবে।’

    ক্রিকেটারদের পর ঘরোয়া কোচদের বেতন কাঠামোতে পরিবর্তন এলে দেশের ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত কোচদের আর্থিক নিরাপত্তা কিছুটা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন