রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফ্রিজে মুরগির মাংস কতদিন নিরাপদ থাকে, নষ্ট হওয়ার লক্ষণ কী আবুল বারকাতের সম্পদের হিসাব তলব করেছে দুদক পল্লবীতে পার্কিং করা পরিস্থান পরিবহনের বাসে আগুন বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দোষ দিই না: রুমিন ফারহানা গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন গ্রহণযোগ্য নয়: ১১ দল জাতিসংঘ অধিবেশনে ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান সমাজের পচন ও নৈতিক অবক্ষয়ের লক্ষণ দেখা যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এআইয়ের ভুল তথ্যে চীনা জাহাজে অভিযান চালাতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র বন্ধ্যাত্ব চিকিৎসায় পৃথক আধুনিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বহরে যুক্ত হলো ৫ নতুন কন্টেইনার ক্যারিয়ার
  • সমাজের পচন ও নৈতিক অবক্ষয়ের লক্ষণ দেখা যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    সমাজের পচন ও নৈতিক অবক্ষয়ের লক্ষণ দেখা যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর বিভিন্ন লক্ষণও এখন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

    তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে। একই সঙ্গে অপরাধের কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক ও মোটিভেশনাল কার্যক্রম বাড়াতে হবে।

    রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    কুমিল্লায় কিশোর অপ্রতীম হত্যাকাণ্ড প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এতে সারাদেশের মানুষ মর্মাহত। নিহত অপ্রতীমের বয়স প্রায় ১৩ বছর। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয় এবং এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অপরাধের বিষয়ে স্বীকারোক্তিও পাওয়া গেছে বলে জানান তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িতদের বয়স নিহত কিশোরের চেয়ে প্রায় পাঁচ থেকে ১০ বছর বেশি। তাদের আচরণ অনেকটা কিশোর অপরাধীদের মতো। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিছু আলামতও পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

    পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এ ঘটনায় পুলিশ দ্রুততার সঙ্গে কাজ করেছে। ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ফরেনসিক বিশ্লেষণের কাজ চলছে।

    রামিসা হত্যাকাণ্ডের মতো কুমিল্লার অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার বিভাগ মামলাটিকে রামিসা হত্যা মামলার মতো গুরুত্ব দিয়ে দেখবে বলেও আশা জানান তিনি।

    অপরাধের কারণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন অপরাধের পেছনে অনেক ক্ষেত্রে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়। এসব সমস্যা মোকাবিলায় মোটিভেশনাল কার্যক্রম আরও বাড়াতে হবে।

    তিনি বলেন, স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে শিশু-কিশোরদের সুস্থ মানসিক বিকাশ ঘটিয়ে দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি করতে হবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে। এর বিভিন্ন লক্ষণও এখন দৃশ্যমান। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু সরকারের ওপর নির্ভর করলে হবে না; সমাজের সব সচেতন নাগরিককে দায়িত্ব নিতে হবে।

    অপরাধ সংঘটনের পর দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অপরাধ উদঘাটনের পাশাপাশি সেসব ঘটনায় বিচার হচ্ছে কি না, সেটিও দেখতে হবে। দায়িত্ব গ্রহণের পর জঘন্য অপরাধগুলোর দ্রুততম সময়ে রহস্য উদঘাটন করা হয়েছে। যেসব মামলার তদন্তে বেশি সময় প্রয়োজন, সেগুলোর কার্যক্রমও চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন