রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আবুল বারকাতের সম্পদের হিসাব তলব করেছে দুদক পল্লবীতে পার্কিং করা পরিস্থান পরিবহনের বাসে আগুন বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দোষ দিই না: রুমিন ফারহানা গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন গ্রহণযোগ্য নয়: ১১ দল জাতিসংঘ অধিবেশনে ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান সমাজের পচন ও নৈতিক অবক্ষয়ের লক্ষণ দেখা যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এআইয়ের ভুল তথ্যে চীনা জাহাজে অভিযান চালাতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র বন্ধ্যাত্ব চিকিৎসায় পৃথক আধুনিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বহরে যুক্ত হলো ৫ নতুন কন্টেইনার ক্যারিয়ার মধ্যপ্রাচ্যে উত্তেজনা, অবকাশ থেকে আগেভাগেই ফিরলেন ট্রাম্প
  • সংবিধান সংস্কার কমিটির বৈঠকে যাবে না ইসলামী আন্দোলন

    সংবিধান সংস্কার কমিটির বৈঠকে যাবে না ইসলামী আন্দোলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    রোববার (২০ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, জুলাই গণভোটের সিদ্ধান্ত অমান্য করে সরকারের মনমতো সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় তারা অংশ নিতে চায় না। এ কারণে আজকের বৈঠকে যোগ দেবে না দলটি।

    বিজ্ঞপ্তিতে দলটি আরও জানিয়েছে, জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে।

    এদিকে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ঐক্যের সনদে স্বাক্ষরকারী জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও খেলাফত মজলিসও এ মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন