রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আবুল বারকাতের সম্পদের হিসাব তলব করেছে দুদক পল্লবীতে পার্কিং করা পরিস্থান পরিবহনের বাসে আগুন বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দোষ দিই না: রুমিন ফারহানা গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংবিধান সংশোধন গ্রহণযোগ্য নয়: ১১ দল জাতিসংঘ অধিবেশনে ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান সমাজের পচন ও নৈতিক অবক্ষয়ের লক্ষণ দেখা যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এআইয়ের ভুল তথ্যে চীনা জাহাজে অভিযান চালাতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র বন্ধ্যাত্ব চিকিৎসায় পৃথক আধুনিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বহরে যুক্ত হলো ৫ নতুন কন্টেইনার ক্যারিয়ার মধ্যপ্রাচ্যে উত্তেজনা, অবকাশ থেকে আগেভাগেই ফিরলেন ট্রাম্প
  • বৈশ্বিক প্রযুক্তি বাজারে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কক্সবাজারে BITPA সম্মেলন

    বৈশ্বিক প্রযুক্তি বাজারে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কক্সবাজারে BITPA সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশে প্রযুক্তি, ব্যবসা ও কর্মক্ষেত্রের ধরন বদলে যাচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জন এবং এআইকে কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবীরা।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) কক্সবাজারের লং বিচ হোটেলে অনুষ্ঠিত BITPA কনফারেন্স ২০২৬-এর বিভিন্ন অধিবেশনে এসব বিষয় উঠে আসে। বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশনের (BITPA) ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে এআই, প্রযুক্তিনির্ভর ব্যবসা, ডিজিটাল বিপণন, পণ্য নকশা, কর্মক্ষেত্রে স্বয়ংক্রিয়তা ও ভবিষ্যৎ দক্ষতা নিয়ে আলোচনা করেন দেশ-বিদেশের প্রযুক্তি পেশাজীবীরা। সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ছিল ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান Fasset। সম্মেলনে ১ হাজার ২০০-এর বেশি অংশগ্রহণকারী, ২০ জন বক্তা এবং ১৫টির বেশি অধিবেশন ছিল।

     

    'From Bangladesh to the World: Building a Global Tech Unicorn' শীর্ষক অধিবেশনে বাংলাদেশের প্রযুক্তি খাতের আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা নিয়ে আলোচনা করেন Fasset -এর চিফ গ্রোথ অফিসার সাদ পাল। আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ ও পেশাগত যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন Fasset Bangladesh -এর কান্ট্রি লিড আসিফ নহিন তাপস।

    সম্মেলনে Fasset -এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাফি হোসেন, সিএক্স ও কমিউনিটি লিড হাসনাত হান্নান তামিম এবং সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কাজী সাজিদুল হাসানও অংশ নেন।

     

    BITPA-এর সভাপতি মোজাহিদুল ইসলাম বলেন, ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সম্মেলনের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও ব্যবসায়িক সুযোগ বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

     

    সম্মেলনে মোঃ নাহিদ হাসান কায়সার, আতিক ফয়সল, শারমিন খান উর্মি, জিয়া উদ্দিন মাহমুদ, মোর্শেদ মিশু ও রাফায়াত রাকিবসহ বিভিন্ন খাতের বক্তারা বক্তব্য দেন। বৈদেশিক আয়, ডিজিটাল অর্থপ্রদান ও আর্থিক ব্যবস্থাপনাসহ প্রযুক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এতে এনআরবি ব্যাংক, উপায়, এসএসএল কমার্স ও এসএসএল ওয়্যারলেসের প্রতিনিধিরাও অংশ নেন।

     

    রোববার (২০ সেপ্টেম্বর) সম্মেলনের দ্বিতীয় দিনে পাঁচটি ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এসব কর্মশালায় ক্লায়েন্ট অর্জন, স্থানীয় ও সীমান্তপারের ই-কমার্স, এআই-ভিত্তিক বিপণন এবং আধুনিক পণ্য নকশাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

    আয়োজকরা জানান, সম্মেলনের মাধ্যমে দেশের প্রযুক্তি পেশাজীবীদের আন্তর্জাতিক বাজার, প্রযুক্তি ব্যবসা ও ডিজিটাল অর্থনীতির সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়ে জ্ঞান ও যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন