বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মোকাররমাকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মক্কা আল-মোকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে এসব পবিত্র স্থান রক্ষায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ বলেছে, পবিত্র স্থানগুলোকে সব ধরনের হামলা ও সহিংসতা থেকে নিরাপদ রাখতে হবে। এসব স্থানের পবিত্রতা ও মর্যাদার প্রতি সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এবং সেগুলোর প্রতি যথাযথ সম্মান বজায় রাখা জরুরি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন