সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই: আইনমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান : মঈন খান বেইজিংয়ে নভেম্বর থেকে ড্রোন রাখা নিষিদ্ধ সৌদির পাইপলাইনে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩ শতাংশ আমার হৃদয় ভেঙে গেছে, শোকে ভিনিসিয়ুসের প্রেমিকা
  • মঙ্গলবার রাত থেকেই আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ: এফবিসিসিআই প্রশাসক

    মঙ্গলবার রাত থেকেই আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ: এফবিসিসিআই প্রশাসক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কল-কারখানায় গ্যাস ও বিদ্যুতের সরবরাহ সাম্প্রতিক সংকটের আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত থেকেই এ সংকটের সমাধান শুরু হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘ তিন ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুতের সংকট মঙ্গলবার রাত থেকেই কাটতে শুরু করবে। আগস্টে সংকট ঘনীভূত হওয়ার আগে যে অবস্থায় সরবরাহ ছিল, সেই অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করা হবে।

    তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল রাত থেকেই ইনশাআল্লাহ নতুন করে যে সংকট তৈরি হয়েছে, তার আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের সেই অবস্থায় ফিরে যেতে পারব।”

    এটিকে বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও ব্যবসায়ীদের জন্য সবচেয়ে স্বস্তির খবর হিসেবে উল্লেখ করেন এফবিসিসিআই প্রশাসক।

    ‘আগের অবস্থায় ফিরে যাওয়া’ বলতে কী বোঝানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে ফজলুল হক বলেন, আগস্ট মাসে গ্যাস ও বিদ্যুতের সংকট ঘনীভূত হওয়ার আগের সরবরাহ পরিস্থিতির কথাই বোঝানো হয়েছে।

    এর আগে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও জানিয়েছিলেন, সরকারের উদ্যোগ এবং বিকল্প উৎস থেকে আমদানির ব্যবস্থা করার ফলে কয়েক দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরে আসবে।

    সাম্প্রতিক সময়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় জনজীবনে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। গ্যাস সংকটের কারণে বিভিন্ন শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে কল-কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

    বাসাবাড়ি, হোটেল ও রেস্তোরাঁয় রান্নাবান্নাও ব্যাহত হচ্ছে। অনেকেই বিকল্প জ্বালানি ব্যবহার করতে গিয়ে বাড়তি খরচের মুখে পড়ছেন। লাইনের গ্যাসের অভাবে কিছু হোটেল ও রেস্তোরাঁয় খাবার প্রস্তুত করাও কঠিন হয়ে পড়েছে।

    গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনেও। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

    সংকট নিরসনে সরকার কাজ করছে জানিয়ে এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে পরিস্থিতির সমাধান হওয়ার আশ্বাস দিয়েছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন