বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন আফরোজা আব্বাস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি। তিনি বিএনপি নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সহধর্মিণী।

গত ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে অবৈতনিকভাবে নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য এ নিয়োগ কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার চাইলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে চেয়ারম্যানও যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা ও নারী উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন