বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি মালয়েশিয়া-ফিলিপিন্সে আজ তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশে সরবরাহ বন্ধ ভর্তুকির সার যাচ্ছে মিয়ানমারে, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা ২৪ ঘণ্টার মধ্যে দুদক মুখপাত্রের বক্তব্য প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: আসিফ মাহমুদ শ্রীলঙ্কায় ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস–সিজন ২’-এ সম্মানিত বাংলাদেশের আসিফ হাসান সাগর ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা আওয়ামী লীগ অর্থনীতিকে দুর্বল করে গেছে: তথ্যমন্ত্রী হুমকি মোকাবিলায় দেশে ড্রোন তৈরির উদ্যোগ: প্রধানমন্ত্রী ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বাড়বে রাষ্ট্রীয় সহায়তা: মাহদী আমিন
  • গ্যাস সংকট কমাতে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ: প্রধানমন্ত্রী

    গ্যাস সংকট কমাতে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ: প্রধানমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

    প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আগ্রহী একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রস্তাবিত টার্মিনালটি স্থাপন করা হলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

    তিনি জানান, নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটানোর পরিকল্পনা রয়েছে।

    এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাড়তে থাকা জ্বালানি চাহিদা পূরণেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ অঞ্চলের জন্য পায়রা ও মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে কাজ চলছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী।

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প ও অন্যান্য খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে এসব টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনালগুলো বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি গ্যাসের বর্তমান সংকটও অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

    সরকারের এসব উদ্যোগের মাধ্যমে এলএনজি আমদানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন