বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শাপলা চত্বর মামলায় ইনু-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি মালয়েশিয়া-ফিলিপিন্সে আজ তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশে সরবরাহ বন্ধ ভর্তুকির সার যাচ্ছে মিয়ানমারে, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা ২৪ ঘণ্টার মধ্যে দুদক মুখপাত্রের বক্তব্য প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: আসিফ মাহমুদ শ্রীলঙ্কায় ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস–সিজন ২’-এ সম্মানিত বাংলাদেশের আসিফ হাসান সাগর ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা আওয়ামী লীগ অর্থনীতিকে দুর্বল করে গেছে: তথ্যমন্ত্রী হুমকি মোকাবিলায় দেশে ড্রোন তৈরির উদ্যোগ: প্রধানমন্ত্রী
  • আওয়ামী লীগ অর্থনীতিকে দুর্বল করে গেছে: তথ্যমন্ত্রী

    আওয়ামী লীগ অর্থনীতিকে দুর্বল করে গেছে: তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

    তিনি বলেন, বর্তমানে সরকারকে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির ভিত্তি দুর্বল করে গেছে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন এবং সেখান থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর কাজ চলছে।

    বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তিন দিনের সরকারি সফরে নিজ সংসদীয় আসন ভোলা-১-এর নতুনবাজারে স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

    ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি ভোলার মানুষের দীর্ঘদিনের বলে উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, সেতুর দাবিতে স্থানীয়রা আন্দোলন করছেন এবং সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

    তিনি জানান, ভোলা-বরিশাল সেতুর বিষয়ে সংসদে তিনি বক্তব্য দিয়েছেন এবং প্রকল্পটির ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি মহাসড়ক নির্মাণের বিষয়টিও সরকার বিবেচনা করছে।

    ভোলাবাসীকে সেতু ও মহাসড়ক নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ভোলার উন্নয়নে কাজ করছে।

    ভোলার উন্নয়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, জেলায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে একটি মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। নদীভাঙন রোধে ৭০০ কোটি টাকা এবং সড়ক সংস্কারে ৫০০ কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি।

    বিজেপি চেয়ারম্যান বলেন, গত ছয় মাসে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। একই সময়ে মিথ্যা মামলা, হয়রানি বা চাঁদাবাজির ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি।

    তিনি বলেন, তাঁর দলের পরিচয় ব্যবহার করে কেউ চুরি, ডাকাতি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দুর্নীতি, সন্ত্রাস ও কমিশনবাণিজ্যের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।

    তিন দিনের সরকারি সফরের শুরুতে বুধবার সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল নদীবন্দরে যান আন্দালিব রহমান পার্থ। পরে স্পিডবোটে করে ভোলা সদর উপজেলার খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছান তিনি।

    সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার।

    এ সময় ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ বিএনপি, বিজেপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন