বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি মালয়েশিয়া-ফিলিপিন্সে আজ তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশে সরবরাহ বন্ধ ভর্তুকির সার যাচ্ছে মিয়ানমারে, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা ২৪ ঘণ্টার মধ্যে দুদক মুখপাত্রের বক্তব্য প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: আসিফ মাহমুদ শ্রীলঙ্কায় ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস–সিজন ২’-এ সম্মানিত বাংলাদেশের আসিফ হাসান সাগর ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা আওয়ামী লীগ অর্থনীতিকে দুর্বল করে গেছে: তথ্যমন্ত্রী হুমকি মোকাবিলায় দেশে ড্রোন তৈরির উদ্যোগ: প্রধানমন্ত্রী ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বাড়বে রাষ্ট্রীয় সহায়তা: মাহদী আমিন
  • রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

    রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে তিনি ঠাকুরগাঁও অবস্থান করবেন।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমানের সই করা এক চিঠিতে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঠাকুরগাঁও পৌরসভা এবং নাগরিক সমাজের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। সফরকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    এদিকে শহরের বড় মাঠে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। সংবর্ধনাকে সামনে রেখে সেখানে মঞ্চ নির্মাণের কাজও চলছে।

    সফরসূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সার্কিট হাউসে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তিনি শহরের পুরাতন গোরস্তানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন।

    কবর জিয়ারত শেষে রাষ্ট্রপতি কালীবাড়ি এলাকায় অবস্থিত তার নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে।

    পরে বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে, যা স্থানীয়ভাবে বড় মাঠ হিসেবে পরিচিত, আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    দুই দিনের সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। এ কর্মসূচি শেষে জেলা সফর সমাপ্ত করে ঢাকায় বঙ্গভবনে ফেরার কথা রয়েছে তার।

    রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে প্রস্তুতি ও ব্যস্ততা বেড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন