বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি মালয়েশিয়া-ফিলিপিন্সে আজ তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশে সরবরাহ বন্ধ ভর্তুকির সার যাচ্ছে মিয়ানমারে, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা ২৪ ঘণ্টার মধ্যে দুদক মুখপাত্রের বক্তব্য প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: আসিফ মাহমুদ শ্রীলঙ্কায় ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস–সিজন ২’-এ সম্মানিত বাংলাদেশের আসিফ হাসান সাগর ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা আওয়ামী লীগ অর্থনীতিকে দুর্বল করে গেছে: তথ্যমন্ত্রী হুমকি মোকাবিলায় দেশে ড্রোন তৈরির উদ্যোগ: প্রধানমন্ত্রী ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বাড়বে রাষ্ট্রীয় সহায়তা: মাহদী আমিন
  • নেপালের ভয়াবহ দুর্যোগে ১ মিলিয়ন ডলার দিচ্ছে বাংলাদেশ

    নেপালের ভয়াবহ দুর্যোগে ১ মিলিয়ন ডলার দিচ্ছে বাংলাদেশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১ মিলিয়ন মার্কিন ডলার জরুরি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

    ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এই মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে অনুদানের অর্থ দেওয়ার প্রক্রিয়া চলছে।

    জানা গেছে, অনুদানের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। অনুমোদন সম্পন্ন হলে নেপালের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এই অর্থ পাঠানো হবে।

    এদিকে নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ এই দুর্যোগে প্রাণহানি বেড়েই চলেছে। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ তথ্যে জানিয়েছে, আকস্মিক বন্যার পর এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

    এ ঘটনায় দেশটিতে এখনও ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন। দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

    নেপালের পাশাপাশি চীনের অংশেও এই দুর্যোগের প্রভাব পড়েছে। সেখানে অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে।

    ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর নেপালের মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এই জরুরি অনুদান নেপালের দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন