গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারে চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নিয়োগপত্র পাওয়ার পর পরিবারের সদস্যদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন