রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা, নিহত ৩৭ জুলাই গণহত্যার বিচারসহ ৯ দফা দাবি জানাল অল্টারনেটিভস গুমের শিকার হওয়ার বর্ণনা দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না সালাহউদ্দিন ভয়াবহ বন্যা-ভূমিধসে নেপাল–তিব্বতে নিহত ৭৫০, নিখোঁজ ৩ হাজার রংপুরে চার খুন: পুলিশের তদন্তে ১৯ প্রশ্ন, আসামিদের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত আইনজীবীদের রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, সিন্দুকছড়ি জোনের বিশেষ সহায়তা পরিকল্পনা রাশিয়ায় আন্তর্জাতিক যুব উৎসবে ১৯১ দেশের ১০ হাজার তরুণ, অংশগ্রহণকারী বাছাই সম্পন্ন ডিবিতে ফোন করে অস্ত্রসহ আত্মসমর্পণের ইচ্ছা, মিরপুরে বাড়ি ঘিরে অভিযান গুম-খুন ও জুলাই শহীদদের পরিবারের দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক
  • হাসনাতের দুঃখ প্রকাশেও সিদ্ধান্ত বদলায়নি কওমি ছাত্র ঐক্য পরিষদ

    হাসনাতের দুঃখ প্রকাশেও সিদ্ধান্ত বদলায়নি কওমি ছাত্র ঐক্য পরিষদ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তবে তাঁর দুঃখ প্রকাশের পরও এনসিপির অনুষ্ঠানস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত বহাল রেখেছে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ।

    আজ শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা ছিল।

    এর আগে শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসা শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লাহর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

    এ পরিস্থিতিতে শনিবার বিকেল ৩টায় এনসিপির অনুষ্ঠানস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

    হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করার পরও কর্মসূচি প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, তাঁদের কর্মসূচি এখনো বহাল রয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা পরামর্শ করছেন এবং কর্মসূচি অনুযায়ী অবস্থান করবেন।

    এদিকে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানিয়েছেন, এনসিপির পক্ষ থেকে শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠানের কথা জানানো হয়েছিল। রাজনৈতিক সমাবেশের বিষয়ে তাদের জানানো হয়নি। তাই রাজনৈতিক অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি।

    জেলা প্রশাসক বলেন, শিল্পকলা একাডেমি রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের জন্য নয়। একই সঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়েও প্রশাসনকে জানানো হয়নি বলে তিনি জানান।

    তিনি আরও বলেন, শিল্পকলা একাডেমির মিলনায়তন ব্যবহারের জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। ফলে সেখানে কোনো অনুষ্ঠান করার সুযোগ নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন