মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুত ইসি, ভোট ২০ আগস্ট ‘যুদ্ধ ও কূটনীতি—দুই ক্ষেত্রেই ইরান জিতেছে’, দাবি আরাঘচির মার্জিন ঋণে নতুন নিয়ম, গেজেট প্রকাশ করে বিধিমালা কার্যকর করল বিএসইসি স্থানীয় সরকার নির্বাচন: সিইসির সঙ্গে আইজিপির গুরুত্বপূর্ণ বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন নাকচ, ৭০ অনুচ্ছেদ নিয়েও রিট খারিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা, আইন ভাঙলেই জরিমানা ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সতর্ক করল আইসিডিডিআর,বি বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ মাদকের গডফাদারদের ধরতে অভিযান জোরদার: কোস্ট গার্ড মহাপরিচালক বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের টিকিট শেষ অস্ট্রেলিয়ায়
  • অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয়, বিশ্বাসই করতে পারছেন না ডি ভিলিয়ার্স

    অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয়, বিশ্বাসই করতে পারছেন না ডি ভিলিয়ার্স
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঘরের মাঠে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার টেস্ট হার ক্রিকেটবিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এমন জয় দেখে বিস্মিত দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও। তবে তাঁর মতে, বাংলাদেশের এই সাফল্য টেস্ট ক্রিকেটের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বার্তা।

    বাংলাদেশের ঐতিহাসিক জয় নিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য বাংলাদেশের এই জয় দারুণ ব্যাপার। তবে অস্ট্রেলিয়ার জন্য তা মোটেও ভালো বিষয় নয়। তাদের নতুন করে ভাবতে হবে। সত্যি বলতে, আমি বাকরুদ্ধ।’

    বাংলাদেশের উন্নতিতে সন্তোষ প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক বলেন, অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতিরই প্রমাণ।

    বাংলাদেশের সামনে এখন দক্ষিণ আফ্রিকা সফর। সেই সফর সামনে রেখে ডি ভিলিয়ার্স মনে করছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভবিষ্যতে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

    তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের কাছে আসতে আসতে কতটা উন্নতি করে ফেলেছে, এটা দেখে ভালো লাগছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কি না, সেটাই অবশ্য বড় প্রশ্ন। যদি পারে, তাহলে বলা যায় না।’

    বাংলাদেশ দল ও সমর্থকদের অভিনন্দনও জানিয়েছেন তিনি।

    অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয়কে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে করছেন ডি ভিলিয়ার্স। রসিকতা করে তিনি বলেন, ‘বাংলাদেশের কী অভূতপূর্ব বিজয়! আমিই হয়তো সেই সৌভাগ্যের প্রতীক ছিলাম। যে দেশের ভক্তদের সঙ্গে আমার দেখা হচ্ছে, তারা ভালো করছে।’

    তিনি আরও বলেন, অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে বাংলাদেশ হারাবে—এমনটা কেউই আশা করেনি। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট জেতা কোনো দলের জন্যই সহজ নয়।

    অস্ট্রেলিয়ার টস জয়ের পরও ম্যাচ হেরে যাওয়াকে অবাক করার মতো ঘটনা হিসেবে দেখছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া টস জিতেছে কি না, তা বিশ্বাস করতে আমাকে গুগল করতে হয়েছে।’

    টসে জিতেও অস্ট্রেলিয়ার হারের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সাধারণত অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে পছন্দ করে। শুরুতেই বড় রান তুলে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার পর তাদের শক্তিশালী পেস আক্রমণ কাজে লাগিয়ে চাপ তৈরি করে।

    কিন্তু বাংলাদেশের বিপক্ষে সেই পরিকল্পনা কার্যকর হয়নি। বরং ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন