রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সংবিধানের মৌলিক সংশোধন গণভোটে চূড়ান্ত করার সিদ্ধান্ত আসামে সমাবেশের আগে ককরোচ জনতা পার্টির নেতাসহ কয়েকজন আটক বিদেশে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, সিআইডির হাতে নারী গ্রেপ্তার জাসদ কার্যালয়ে হামলা-মবের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় আসক আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ আইনমন্ত্রীর জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, মোট মৃত ১ হাজার ৯৬ ইমিগ্রেশন নিরাপত্তা আধুনিকায়নে সিঙ্গাপুরের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক হয়েছে: জ্বালানি মন্ত্রী সালমানের পক্ষ থেকে অভিযোগে মামলা হলে তদন্ত করে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • কৃষিপণ্য মজুদ নিয়ে কড়া হুঁশিয়ারি, আইনমন্ত্রীর বার্তা ব্যবসায়ীদের

    কৃষিপণ্য মজুদ নিয়ে কড়া হুঁশিয়ারি, আইনমন্ত্রীর বার্তা ব্যবসায়ীদের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃষিপণ্যের বাজারে ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

    শুক্রবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সে জন্য বাজারব্যবস্থায় থাকা সব ধরনের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক কৃষকদের স্বার্থ সুরক্ষিত করা হবে।

    তিনি বলেন, কৃষক উৎপাদন করে ন্যায্য দাম না পেলে পুরো কৃষি অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হয়। তাই কৃষিপণ্যের বাজারে মধ্যস্বত্বভোগীদের কারসাজি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

    এ সময় মজুদদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, ‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই ভেবে মজুদ করবেন।’

    তিনি আরও বলেন, কৃষিপণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন অতিরিক্ত মুনাফা করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন