শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • ‘দেশে আসুন, রাজপথেই দেখা হবে’—শেখ হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    ‘দেশে আসুন, রাজপথেই দেখা হবে’—শেখ হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে জনগণের মুখোমুখি হতে হবে এবং রাজপথেই তার সঙ্গে দেখা হবে।

    বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা অপেক্ষা করে আছি। দেশে আসুন, ইনশাআল্লাহ রাজপথেই দেখা হবে।’

    বক্তব্যে তিনি সরকারের জবাবদিহিতার বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার এবং সরকারের কোনো ভুল হলে জনগণ তা সংশোধনের সুযোগ দেবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ‘আমরা আওয়ামী লীগ হতে পারব না, হতেও চাই না।’

    আওয়ামী লীগের সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, গুম, খুন, নির্যাতন, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ নিয়ে দলটির কোনো অনুশোচনা নেই বলেও তিনি দাবি করেন।

    নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তিনি ১৯৭১ সালে ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং যুদ্ধেও আহত হয়েছিলেন। এখন ৮২ বছর বয়সেও দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন