শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • ড. ইউনূসের জন্য মঞ্চে আসন না থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা

    ড. ইউনূসের জন্য মঞ্চে আসন না থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যখন দেখা যায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্য মঞ্চে কোনো আসনের ব্যবস্থা রাখা হয়নি।

    অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা মঞ্চে নিজ নিজ আসনে বসেন। তবে ড. ইউনূস তখন অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে দর্শক সারিতেই অবস্থান করছিলেন।

    একপর্যায়ে বিষয়টি প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। তিনি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে ড. ইউনূসের জন্য মঞ্চে একটি আসনের ব্যবস্থা করার নির্দেশ দেন।

    সে সময় জাতীয় সংগীত পরিবেশনের পর কোরআন তেলাওয়াত চলছিল। তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত মঞ্চে একটি অতিরিক্ত আসন স্থাপন করা হয় এবং সেটি প্রধানমন্ত্রীর পাশেই রাখা হয়।

    পরে ড. মুহাম্মদ ইউনূস মঞ্চে উঠলে প্রধানমন্ত্রী তাকে হাসিমুখে স্বাগত জানান। মঞ্চে উঠে উপস্থিত অতিথিদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি নির্ধারিত আসনে বসেন।

    অনুষ্ঠানে উপস্থিত অনেকেই পুরো ঘটনাটি গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন