শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • শেখ হাসিনা ফ্যাসিস্ট নন, মাফিয়া শাসকের উদাহরণ: ডা. জাহেদ

    শেখ হাসিনা ফ্যাসিস্ট নন, মাফিয়া শাসকের উদাহরণ: ডা. জাহেদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ নয়, বরং ‘মাফিয়া শাসকের উদাহরণ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে অভিহিত করতে তিনি আগ্রহী নন। তার ভাষ্য অনুযায়ী, ফ্যাসিবাদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দর্শন থাকে, কিন্তু শেখ হাসিনার শাসনব্যবস্থা সেই সংজ্ঞার পরিবর্তে মাফিয়াচক্রের বৈশিষ্ট্যের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

    জাদুঘর নির্মাণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করে তিনি বলেন, এটি একটি চলমান প্রকল্প। সময়ের সঙ্গে নতুন তথ্য, দলিল ও গবেষণা যুক্ত করে জাদুঘরটিকে আরও সমৃদ্ধ করা হবে। একই সঙ্গে দর্শনার্থীদের মতামতও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

    তিনি বলেন, জাদুঘরের মূল উদ্দেশ্য দুটি বিষয় তুলে ধরা—একজন শাসক কীভাবে ধাপে ধাপে কর্তৃত্ববাদী ও মাফিয়াকেন্দ্রিক শাসনব্যবস্থায় রূপ নেয় এবং সাধারণ মানুষ কীভাবে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

    উপদেষ্টা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু অতীতের ঘটনাপ্রবাহ সংরক্ষণের স্থান নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বৈরতন্ত্র, কর্তৃত্ববাদ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করবে।

    জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, অসংখ্য তরুণের আত্মত্যাগের মধ্য দিয়ে একটি রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। এই ইতিহাস শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক অঙ্গনেও শিক্ষণীয় হতে পারে।

    ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে আর কোনো গণঅভ্যুত্থানের প্রয়োজন হোক, তা তিনি চান না। তার প্রত্যাশা, নিয়মিত ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কল্যাণই হবে প্রধান লক্ষ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন