শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী

    মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবৈধ মানবপাচার ও প্রতারণামূলক বিদেশে কর্মসংস্থানের নামে অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, মানবপাচার চক্রের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন এবং কেউই আইনের হাত থেকে রেহাই পাবেন না।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনলাইন কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, "মানবপাচারের সঙ্গে জড়িত প্রত্যেককে ডিবি পুলিশসহ বিভিন্ন সংস্থা পর্যবেক্ষণে রেখেছে। এখনই এসব অপকর্ম বন্ধ না করলে কঠোর আইনি পরিণতি ভোগ করতে হবে।"

    তিনি জানান, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর বিষয়ে সরকার স্বচ্ছ ও কম খরচের একটি নতুন প্রক্রিয়া নিয়ে কাজ করছে। তবে সরকারি অনুমোদনের আগেই কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান অর্থ নেওয়ার নামে প্রচারণা চালাচ্ছে, যা অভিবাসন আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

    নুরুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দিয়ে ইউরোপ বা অন্যান্য দেশে পাঠানোর নামে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ পেতে ঘুষ নেওয়ার অভিযোগও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দরিদ্র অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে কোনো ধরনের অনৈতিক অর্থ আদায় বরদাশত করা হবে না।

    প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া সিন্ডিকেট ও শ্রমবাজারে অনিয়মের অভিযোগে ইতোমধ্যে প্রায় ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া রাশিয়াগামী কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগেও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

    তিনি বলেন, বর্তমানে প্রায় তিন হাজার রিক্রুটিং লাইসেন্স থাকলেও এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রয়োজন। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লাইসেন্স প্রতারণার সুযোগ তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

    সিঙ্গাপুরে কর্মী পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণ ও অন্যান্য সেবার নামে সিন্ডিকেট গড়ে তুলে সাধারণ মানুষের কাছ থেকে অযৌক্তিক অর্থ আদায় করা হচ্ছে। এসব অনিয়ম বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন