শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী

    ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত সচিবালয়ের এক্সিকিউটিভ ক্যান্টিনে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। পরিদর্শনকালে তিনি খাবারের মান, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, মূল্য এবং সার্বিক সেবার অবস্থা পর্যালোচনা করেন।

    বুধবার (২৯ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে তিনি ক্যান্টিনে পৌঁছে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং খাবারের গুণগত মান, মূল্য, পরিবেশ ও সেবার বিষয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা শোনেন। পরে ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

    এ সময় মন্ত্রী বলেন, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত, মানসম্মত এবং সাশ্রয়ী মূল্যে খাবার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবার মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

    পরিদর্শনে ক্যান্টিনের অবকাঠামো পর্যবেক্ষণ করে তিনি বলেন, বর্তমান পরিসর প্রয়োজনের তুলনায় ছোট। কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার জন্য ক্যান্টিনের জায়গা সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে আরও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে সেবা গ্রহণ করা সম্ভব হয়।

    আফরোজা খানম রিতা আরও জানান, ভবিষ্যতেও পূর্বঘোষণা ছাড়াই এ ধরনের আকস্মিক পরিদর্শন চালানো হবে। কোথাও অনিয়ম, অব্যবস্থাপনা বা সেবার মানে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি কর্মকর্তা-কর্মচারীদের ক্যান্টিনের খাবারের মান, পরিবেশ বা সেবা নিয়ে যেকোনো অভিযোগ বা পরামর্শ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা সরাসরি তার কাছে জানানোর আহ্বান জানান। অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সেবার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন।

    পরিদর্শন শেষে ক্যান্টিনকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও সেবাবান্ধব হিসেবে গড়ে তুলতে নিয়মিত তদারকি, জবাবদিহিতা নিশ্চিত এবং প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেন মন্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন